কুমারঘাট পুর ভোটে প্রথম মনোনয়ন বামেদের।২৭ নভেম্বর রাজ্যের ২১টি পুর ও নগর সংস্থার ভোট। কুমারঘাট পুরসভার ১৫ আসনের মধ্যে ২, ৩, ৬, ১২ ও ১৫ নম্বর ওয়ার্ডে প্রথম মনোনয়ন জমা দিল সিপিআইএম।
সোমবার প্রার্থীরা মহকুমা শাসক শুভম মীনার কাছে মনোনয়ন জমা দেন।
রিটার্নিং অফিসার জানান, মনোনয়ন চলবে ৬ নভেম্বর পর্যন্ত, স্ক্রুটিনি ৭ নভেম্বর।
সিপিএম নেতা সুশীতল দেবনাথ বলেন, বাকি আসনেও প্রার্থী দেওয়া হবে, জিতলে পুরকর কমানো ও উন্নয়নে কাজ করা হবে।

