পানীয় জলের তীব্র সংকট: সাইকাবাড়িতে শুক্রবার সকাল থেকে দুপুর অব্দি পথ অবরোধ, আটকা পড়লেন মন্ত্রী।
কৈলাশহর থেকে কমলপুর হয়ে আগরতলা যাওয়ার পথে ২০৮ নং বিকল্প জাতীয় সড়কের অন্তর্গত ৪৬ নং সুরমা বিধানসভার সাইকাবাড়িতে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা চলছে। গত তিন মাস ধরে জল না পেয়ে নাজেহাল এ বিষয়ে দফতরকে বারবার জানিও কোন কাজের কাজ হয়নি,
এলাকাবাসী বাধ্য হয়ে শুক্রবার ভোর পাঁচটা থেকে অবরোধে নামেন।
ফলস্বরূপ রাস্তার দুপাশেই প্রচুর যানবাহন আটকা পড়ে। ঘটনার খবর পেয়ে কমলপুরের মহকুমা শাসক ভিডিও , DWS দপ্তরের SDO,
কমলপুরের মহকুমা পুলিশ আধিকারিক, ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা এবং ডিডব্লিউএস দপ্তরের আধিকারিকরা ছুটে আসেন। এদিনের অবরোধে রাজ্যের মন্ত্রী টিংকু রায় এবং ওয়াকুফ বোর্ডের চেয়ারম্যান মফস্বর আলীও আটকা পড়েন।
শেষ পর্যন্ত সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই অবরোধ মন্ত্রী সহ প্রশাসনিক কর্তাদের আশ্বাসে মুক্ত হয়। দীর্ঘক্ষণ অবরোধের কারণে অফিস কর্মচারী, বহিঃরাজ্যের বিমান যাত্রী, অ্যাম্বুলেন্স ও সরকারি গাড়িগুলোকেও নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়।
একে দীর্ঘক্ষণ ধরে যাত্রীরা নানা সমস্যায় পড়তে হয়েছে এতে দুর্ভোগ চরমে উঠে।
ফটিকরায় থেকে বিকাশ কপালীর রিপোর্ট


